শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেলের দোকানে উপচে পড়া ভিড়

১৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলায় এখনো স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবরাহ। রামগড়ে বড় কোনো ফিলিং স্টেশন না থাকায় এই সংকট দেখা দিয়েছে। একটি পাম্প থাকলে ও সেখানে পর্যাপ্ত তেল মজুদ না থাকায় মানুষ ভিড় জমাচ্ছেন বিভিন্ন খুচরা দোকানে। শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে যানবাহন চালকরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গেলে স্থানীয়দের অভিযোগ, পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে ডিজেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক রয়েছে। রামগড় উপজেলার বিভিন্ন খুচরা পেট্রোল দোকান ঘুরে দেখা গেছে, তেল নিতে আসা মোটর সাইকেল চালকদের উপচে পড়া ভিড়। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি মোটর সাইকেল কে সর্বোচ্চ ২ লিটার করে পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ও কাঙ্ক্ষিত জ্বালানি তেল না পেয়ে অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন।

খুচরা দোকান মালিকরা জানান, রামগড়ে বড় কোনো ফিলিং স্টেশন না থাকায় খুচরা বিক্রেতা দের কাছেই ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। তারা আরও বলেন, যতটা সম্ভব তেল সরবরাহ করা হচ্ছে এবং প্রতিটি মোটর সাইকেলে সর্বোচ্চ ২ লিটার করে দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে অনেক গ্রাহক নিয়মের চেয়ে বেশি তেল নিতে চাইছেন। তাদের মতে, তেলের সংকটের খবর ছড়িয়ে পড়ায় অনেকেই আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহের চেষ্টা করছেন। এই ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কজনিত কেনাকাটা র কারণেই মূলত সাময়িকভাবে এই সংকট তৈরি হয়েছে।