শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

লংগদুতে তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

১০

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অসহায় হতদরিদ্র পারিবারে মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ৩টায় গুলশাখালী ইউনিয়ন যুবদলের সদস্য জহিরুল ইসলামের সঞ্চালনায়, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামালের নিজ উদ্যোগে তিন শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু নাছির এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য শাহ্ আলম মুরাদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা যুবদলের সভাপতি জানে আলম, গুলশাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু বক্কর ছিদ্দিকসহ ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ১৬বছর নির্যাতিত নিপিড়ীত হওয়ার পর আমরা নতুন দেশ পেয়েছি। বাংলাদেশের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠন দেশ উন্নয়নে কাজ করে যাবে। প্রত্যেকটি অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাড়াঁবে বিএনপি। ইতিমধ্যে অসহায় মানুষদের কথা চিন্তা করে ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে।