॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের আমেজে অনুষ্ঠিত হলো বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল। মঙ্গলবার (১০মার্চ) বিকেলে রামগড় লেকপাড় এলাকায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম.এন আবছার। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন।
মাহফিলে সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকেল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে লেকপাড় এলাকা। কেবল দলীয় কর্মী নয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহনে সামাজিক মিলনমেলায় পরিণত করে।
এছাড়াও উপস্থিত ছিলে রামগড় পৌর বিএনপি’র সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক সেফায়েত উল্ল্যাহ্, সহ-সভাপতি সুজায়েত আলি সুজা, মহিউদ্দিন হারুন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
দোয়া, মোনাজাত ও ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।