খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক নারী দিবস পালন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়েছে।
বুধবার (১১মার্চ) সকাল ১০টায় খাগড়াছড়ি দীঘিনালায় উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক দপ্তর ও পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর নারী ও মেয়ে শিশু ক্ষমতায়ন প্রকল্পের যৌর্থ আয়োজনে নারীদের অংশ গ্রহনে উপজেলা চত্বরে সামনে থেকে আন্তর্জাতিক নারী দিবসের র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়।
দীঘিনালা উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কনিকা খীসা, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, খাগড়াছড়ি জেলা পরিষদ এর অন্তর্ভুক্তিমূলক পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মাধ্যমে নারী ও শিশুর ক্ষমতায়ন প্রকল্প এর দীঘিনালা উপজেলা শিক্ষা ফেসিলিটেটর পিপি রানী ত্রিপুরা, সককারি শিক্ষক মিঠু চাকমা প্রমূখ।
আলোচনা সভায় বক্তব্য বলেন, নারীর প্রতি বৈষম্য ও অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ১৯০৮সালে ৮মার্চ নিউ ইয়র্ক করা হয়। ১৯৭৫সালে আন্তর্জাতিক নারী দিবস স্বীকৃতি লাভ করেন। এরপর থেকে সারা বিশ্বে নারীর সম-অধিকার আদায়ে জন্য দিবসটি পালন হয়ে আসছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ন্যায় পার্বত্য চট্টগ্রামের নারীরাও নাগরিকের বিভিন্ন নিয়মতান্ত্রিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
সমাজ, রাষ্ট্র এবং স্থানীয় শাসন ব্যবস্থা দ্বারা প্রবর্তিত বিভিন্ন আইন, রীতি নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। কিন্তু নারী দিবসের ইতিহাস, তাৎপর্য, প্রতীক, উদ্দেশ্যে, অর্জন ও উদযাপন উপলক্ষে অনেকেই বিশ্বব্যাপী নারীদের প্রতি হওয়া বৈষম্য ও অন্যায়ের প্রতি সোচ্চার, নারীদের কাজের স্বীকৃতি ও প্রশংসা এবং ভুল ধারণা পোষণ করেন।
আন্তর্জাতিক নারী দিবসকে নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনের দিবস হিসেবে ৮মার্চ নারী দিবস উদযাপন করা হয়। নারীদের অধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট লক্ষ্যসহ পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন করতে হবে।