শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালায় ১৬হাজার ৬শত ৩০জন পেল ভিজিএফ এর চাল

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অতিদরিদ্র অসহায় ও দু:স্থ ব্যক্তি পরিবারকে ভিজিএফ কর্মসূচি আওতায় খাদ্যশস্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১১মার্চ) সকালে দীঘিনালা উপজেলার ৫টি ইউনিয়নের একযোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অতিদরিদ্র অসহায় ও দু:স্থ ব্যক্তি পরিবারকে এসব চার প্রদান করা হয়।

ভিজিএফ কর্মসূচি আওতায় খাদ্যশস্য সহায়তা প্রদান উদ্বোধন করেন কবাখালী ইউনিয়ন চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, মেরুং ইউনিয়ন চেয়ারম্যন মিনা চাকমা। দীঘিনালা উপজেলায় এবছর ১শত ৬৬মে.টন ৩০০গ্রাম চাল বরাদ্দ দেয়া হয়েছে এতে ৫টি ইউনিয়নের ১৬হাজার ৬শত ৩০টি পরিবার ১০কেজি করে চাল পাবে।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ ইউনিয়ন পরিষদে গিয়ে গিয়ে চাল বিতরন পরির্দশন করেন। এসময় তিনি বলেন, ভিজিএফর চাল বিতরণ সুষ্টু ভাবে হচ্ছে এখন পর্যন্ত অনিয়মের অভিযোগ আসেনি। উপজেলার সরকারী একজন অফিসার ও স্থানীয় ১জন নারী ও একজন পুরুষ কমিটির মাধ্যমে ভিজিএফ চাল বিতরনে তদ্বারকি করা হচ্ছে।