রাঙ্গামাটির বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালী
॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
“দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারণ্যের বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা সভাকক্ষে দিবসটির উদযাপন আয়োজন করেন উপজেলা প্রশাসন।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুরজিত দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম ফকির, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রমূখ।
উপসহকারি কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফারুয়া ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শান্তি কুমার তঞ্চঙ্গ্যা। দিবস উদযাপন উপলক্ষে সকালে একটি র্যালী পরিবেশন করা হয়েছে।