শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নারীর অধিকার সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে: ইউএনও মাহমুদুর রহমান

১৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
নারীরা এখন আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। শিক্ষা, কর্মসংস্থান ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান এসব কথা বলেন।

রবিবার (৮ মার্চ) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। এ সময় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শেখ আশ্রাফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা ত্রিপুরা, জেন্ডার অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন অফিসার এলি ত্রিপুরা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ এবং মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন হেলালসহ অন্যান্যরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, নারীদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। নারীর অধিকার সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

ইউএনডিপির অন্তর্ভুক্তিমূলক পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েশিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। প্রকল্পের একটি দল এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা মাটিরাঙ্গা উপজেলার ১০৪টি বিদ্যালয় নিয়ে কাজ করছে এবং নারী ও মেয়েশিশুরা যেন শিক্ষায় ঝরে না পড়ে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহাবুবুল আলম, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নারী উদ্যেক্তারা উপস্থিত ছিলেন।