শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ব্র্যাক এর জলবায়ু পরিবর্তন প্রকল্পের পাইলট কার্যক্রম সমাপনী সভা অনুষ্ঠিত

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
দ্যা’ গ্লোবাল ফান্ড এর অর্থায়নে ব্র্যাক পরিচালিত জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য প্রকল্পের এক বছরের পাইলট কার্যক্রম শেষ হয়েছে। সোমবার (২ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান আয়োজন করেছে ব্র্যাক স্বাস্থ্য বিভাগ, বিলাইছড়ি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল)। এতে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ কনিষ্ক চাকমা।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ম্যানেজার বীরেশ চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ধুপ্যাচর যুব সমাজ কমিটির সভাপতি ও গণমাধ্যমকর্মী অসীম চাকমা। সভায় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, ফার্মাসিস্ট, এনজিও ও যুব সমাজের প্রতিনিধিসহ গণমাধ্যম প্রতিনিধিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পের কার্যক্রম ও ইহার মাঠ পর্যায়ের অভিজ্ঞতাসমূহ তুলে ধরেন প্রকল্প কর্মকর্তা সুইসাইন মার্মা।

বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিভিন্ন রোগ-ব্যাধির সৃষ্টি ও প্রভাব তুলে ধরেন। তাই জলবায়ুর ভারসাম্য রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যা জনসচেতনতায় মাঠ পর্যায়ে বার্তা ছড়িয়ে দেওয়ার আহবান জানানো হয়। এছাড়াও প্রকল্পটি জনসচেতনতায় সফল ভূমিকা রাখতে পারে বলে সকলে বিশ্বাস রাখেন। তাই প্রকল্পের কার্যক্রম প্রসারণ ঘটিয়ে দীর্ঘমেয়াদী কর্ম-পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন মনে করেন।

উল্লেখ্য, দ্যা’ গ্লোবাল ফান্ড এর অর্থায়নে ২০২৫ সালের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি শুরু করা হয়। যা বাস্তবায়নকারী হিসেবে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য অধিদপ্তর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এবং ব্র্যাক এতে ভূমিকা রাখে।