শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় এতিমখানা ও হেফজখানায় ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের ইফতার বতরণ

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আর্তমানবতার সেবায় নিয়োজিত ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৩০টি বিভিন্ন এতিমখানা ও হেফজখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন মাদ্রাসায় এসব খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন খোন্দকার, ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি, ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, কৃষক দলের সভাপতি মোঃ কোরবান আলী এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে প্রতিটি প্রতিষ্ঠানে ১০ দিনের প্রয়োজনীয় রসদ সরবরাহ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, চাল ৫০ কেজি ওজনের এক বস্তা, তেল ৫ লিটার সয়াবিন তেল, মুড়ি, ছোলা, চিনি, বেসন, ডাল, খেজুর, আলু, পেঁয়াজ ও লবন।

মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্যের উদ্যোগে পরিচালিত ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশন দীর্ঘকাল ধরে আর্তমানবতার সেবায় কাজ করছে। মাহে রমজানের প্রকৃত শিক্ষা হলো সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সেই ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এতিম শিশুদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।ভবিষ্যতেও ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বেলাল পোস্ট সেকান্দর আলী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এবং মোল্লাবাজার এতিমখানার পরিচালক মাওলানা আব্দুল মতিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রমজানে এতিম শিশুদের মুখে হাসি ফোটানো অত্যন্ত সওয়াবের কাজ। এ ধরনের সহায়তা শিশুদের মনে এই বিশ্বাস জন্মায় যে সমাজ তাদের ভুলে যায়নি। এটি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।