শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

গুইমারায় বসতভিটায় অনধিকার প্রবেশকে কেন্দ্র করে হামলায় আহত ৪

১২

॥ মাঈন উদ্দিন বাবলু, গুইমারা ॥
গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মোঃ আমানুল বাদশা (৩৭) অভিযোগ করেন, তার মালিকানাধীন বসতভিটায় পাশের জমির মালিক মোঃ সুমন, তার দুই ছেলে মোঃ নজরুল ও মোঃ রবিউল এবং স্ত্রী রোশনা বেগমসহ আরও কয়েকজন বহিরাগত জোরপূর্বক প্রবেশ করে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড, শাবল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে আমানুলের মা এয়ারম বিবি (৬৫)-কে লোহার শাবল দিয়ে মাথায় গুরুতর আঘাত করা হয়। তার গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা মিজানুর রহমান (৭০)-কে রড ও গাছের ডাল দিয়ে মারধর করা হয়। এ সময় শ্বশুর আব্দুল মান্নান এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়, ফলে তার একটি হাত ভেঙে যায়।

স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা এলাকা ত্যাগ করে এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।গুরুতর আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। অন্য আহতরা খাগড়াছড়ির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।