শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

নির্বাচনী দায়িত্ব পালনে রাঙ্গামাটিতে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)

॥ নিজস্ব প্রতিবেদক ॥
দেশের অন্যান্য জেলায় শান্তি ও উন্নয়নে র‌্যাপিড একশন ব্যটালয়ন (র‌্যাব) এর ভুমিকা অপরিসীম। রাঙ্গামাটিতেও শান্তি এবং উন্নয়নের জন্যও কাজ করে যাবে। নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করতে আসলে বুধবার (১১ ফেব্রুয়ারী) বিকালে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে সাংবাদিকদেও সাথে নির্বাচন ও গণভোট উপলক্ষে এক সভায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর পুলিশ সুপার সাইফুর রহমান (পিপিএম) এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) এর অতিরিক্ত পুলিশ সুপার, আনিস উদ্দিন, র‌্যাবের কর্মকর্তা এবং তাঁদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার (র‌্যাব) বলেন, শান্তি ও উন্নয়নে দেশের অন্যান্য জেলায় র‌্যাব এর অপরিসীম ভূমিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও যেন শান্তির জন্য কাজ করে যাবে র‌্যাব। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচন সুন্দর করার লক্ষ্যে অন্যান্য বাহিনীর সাথে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবও কাজ করছে।

তিনি আরো বলেন, রাঙ্গামাটিতে ২১৩টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে কিছু কেন্দ্র রয়েছে বেশ দুর্গম। যে কেন্দ্রগুলোতে হেলিকপ্টারে যেতে হয়। তবে ৪১টি ভোটকেন্দ্রে অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি র‌্যাবও কাজ করবে। রাঙ্গামাটি জেলায় এক প্লাটুন সৈনিক অফিসার রয়েছে। এছাড়াও সাদা পোশাকেও র‌্যাবের সদস্যরা কাজ করে যাবে। তিনি বলেন, আপনারা যেভাবে সুন্দর, সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন আশাকরি, সকল আইনশৃঙ্খলবাহিনীও মিলেমিশে কাজ করবে। শান্তি শৃঙ্খলার জন্য রাঙ্গামাটি জেলায় যেখানে সড়ক যোগাযোগ আছে, সেখানেও পৌছানোর চেষ্টা করবে র‌্যাব।