শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে রামগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

১৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গিকার,সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্প সহ বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রামগড় পৌরসভার সিনেমাহল মাষ্টারপাড়া শিল্পী কমিউনিটি সেন্টারে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন রামগড় উপজেলার সভাপতি মোঃ রায়হানের সভাপতিত্বে দিনব্যাপি এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ শিশু, মেডিসিন, ডায়াবেটিস ও গাইনি বিষয়ক উন্নত চিকিৎসা সেবা গ্রহণ করেন। ওই কর্মসূচিতে চিকিৎসা সেবা প্রদান করেন মানবিক চিকিৎসক ডা. স্নেহাশিস মহাজন, ডা. বিজয় মজুমদার, ডা. অরুপ ধর, ডা. ইমাদ উদ্দিন চৌধুরী, ডা. ফাতিন ইশরাক, ডা. আইচুক রোয়াজা।

ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি মোঃ হাফেজ আহমেদ ভূইয়া, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সীমা, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া, পৌর বিএনপি’র সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক শেফায়েত উল্ল্যাহ, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃইসমাইল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও কর্মসূচি বাস্তবায়নে স্কয়ার, ড্রাগ, অপসোনিন ফার্মাসিটিক্যাল সহ রামগড় নিউরন ডায়াগন্ষ্টিক সেন্টার সার্বিক সহযোগিতা করেন।

ফাউন্ডেশনের সভাপতি মোঃ রায়হান জানান, রামগড় উপজেলার পাশাপাশি খাগড়াছড়ির সকল এলাকায় চিকিৎসা সেবা এবং সাধারণ মানুষের কল্যাণে তাদের এই ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।