বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাংগামাটি বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল এর বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার (৩১জানুয়ারি) ২০২৬ তারিখে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল এর উদ্যোগে এগত্তর পার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সভাপতি জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম, পদাতিক, উপ অধিনায়ক, ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এএমসি, ভারপ্রাপ্ত অপস অফিসার ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, কিউএম মারিশ্যা জোন (২৭বিজিবি)। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও অতিথিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত বনভোজনের মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন আনন্দঘন কার্যক্রমে অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা আরও সুদৃঢ হবে। পরবর্তীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি, নাটক ও বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনার মাধ্যমে উপস্থিত সকলকে মুগ্ধ করে। তাদের প্রাণবন্ত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানের শেষ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি। প্রধান অতিথির বক্তব্যে বলেন যে, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”সার্বিকভাবে অনুষ্ঠানটি সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল ভবিষ্যতেও এ ধরণের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে ছাত্র-ছাত্রিদের মনোবল বৃদ্ধি ও সুস্থ্য বিনোদন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।