শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দু’টি জেলার ৭ উপজেলার ২৬৭ ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে কাপ্তাই বিজিবি

১৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ২টি জেলার ৭টি উপজেলায় ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে। রবিবার (১ফেব্রুয়ারী) সকাল ১১টায় ওয়া¹া জোন কনফারেন্ম কক্ষে আয়াজিত সভায় এ প্রেস বিফ্রিং করা হয়।

রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্ প্রেস ব্রিফিংয়ে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ২টি জেলার ৭টি উপজেলায় ২৬৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালন করবে। সংসদীয় আসন-২৯৯ রাঙ্গামাটি জেলার (কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি এবং বিলাইছড়ি উপজেলায়) প্রতিটি উপজেলায় ১টি করে বেইজ ক্যাম্প স্থাপন করে ৮০টি ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করা হচ্ছে।

এছাড়া পাশ্ববর্তী জেলার রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও অত্র ব্যাটালিয়নের দায়িত্বাধীন রাঙামাটি জেলার ২ টি উপজেলা দূর্গম অঞ্চলে অবস্থিত যার মধ্যে ২৬ টি ভোট কেন্দ্র রয়েছে। কাপ্তাই ব্যাটালিয়নের আওতাধীন ২৬৭টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রেস ব্রিফিং কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক আরোও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরুপে প্রস্তুত রয়েছে।

একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত করে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। এসময় সকল সংবাদ কর্মীর নিকট সুষ্ঠ নির্বাচনের দায়িত্বে পালনে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার সহযোগিতাও কামনা করে অধিনায়ক।