শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

দীঘিনালা সীমান্ত এলাকায় বিজিবি’র জনসচেতনতা মূলক সভা, শীতবস্ত্র বিতরণ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) মূলমন্ত্র বা স্লোগান হলো “সীমান্তের অতন্দ্র প্রহরী” (Ever vigilant sentinels of the border) এবং এর মূলনীতিগুলো হলো মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা। এটি সীমান্ত রক্ষা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অঙ্গীকার নিয়ে নিরলস ভাবে কাজ করছে।

বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবি পক্ষথেকে সীমান্তে অসহায় দুস্থ জনগোষ্ঠীর মাঝে স্কুলে তৈরিতে উপকরণ, শিক্ষার্থীর জন্য শিক্ষা উপকরন, শীতার্তের জন্য শীত বস্ত্র, রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণ ভোটের প্রচার প্রচারনা ও ভোট কেন্দ্রে গিয়ে ভোটার অধিকার প্রয়োগ করতে বলেন নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

খাগড়াছড়ি সেক্টরের আওতাধীন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর ব্যবস্থাপনায় দীঘিনালা উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় এসব কর্মসূচি পরিচালিত হয়। ৫নং বাবুছড়া ইউনিয়নের আরান্দিছড়া ও টেক্কাছড়া পাহাড়ি জনগোষ্ঠি এলাকায় দরজ আদম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও কইয়ারতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শেষ বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ এবং শতাধিক শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এছাড়া বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজির সদর থেকে প্রায় ৪০৪৫ কিলোমিটার দূরে টেক্কাছড়া বিওপি এলাকায় কইয়ারতলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকলে ভোট কেন্দ্রে গিয়ে ভোটার অধিকার প্রয়োগ করবেন। নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। এছাড়া গন ভোট নিয়ে প্রচার প্রচারনা করেন। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছে।