॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী নুর ইসলাম শামীম রামগড়ে গণসংযোগ ও প্রচারণা করেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত রামগড় বাজার, মাষ্টারপাড়া বাজার, সোনাইপুল বাজার, কালাডেবা বাজার, ২নং পাতাছাড়া ইউনিয়ন, ০১নং রামগড় সদর ইউনিয়ন এলাকায় নির্বাচনী প্রচারণায় আপেল মার্কার প্রার্থী নুর ইসলাম শামীম মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
গনসংযোগে তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থায় দুর্গম এলাকায় রাস্তাঘাট নির্মাণ এবং প্রতিটি গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা নিশ্চিত করা। স্বাস্থ্যসেবা ও শিক্ষায় পাহাড়ের পাদদেশে আধুনিক হাসপাতাল স্থাপন এবং প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষা কেন্দ্র তৈরি। পাহাড়ি কৃষি ও পর্যটনে জুম চাষে আধুনিকায়ন,ফল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং পরিবেশবান্ধব পর্যটন শিল্পের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি। অধিকার ও নিরাপত্তায় ভূমি বিরোধ নিষ্পত্তি করা এবং পাহাড়ি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিশেষ তহবিল গঠন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে আপেল মার্কায় ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান নেতা-কর্মীরা।
গণসংযোগে উপস্থিত ছিলেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সমর্থক সাইদুল ইসলাম সজিব, সুমন, আজাদ, সিরাজ মিয়াজী, মোঃ আলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।