শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

ভয়ভীতি উপেক্ষা করে আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে হবেঃ ডিসি খাগড়াছড়ি

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২৯৮ নং খাগড়াছড়ির আসনে মাটিরাঙ্গায় ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং সহ-প্রিজাইডিং ও পোলিং অফিসার) দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যপী মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট আগারগাঁও, ঢাকার আয়োজনে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় এবং উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সহ-রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মির্জা সায়েম বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এসএম শাহাদাত হোসেন। এ সময়, মাটিরাঙ্গা জোনের প্রতিনিধি ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফি, সিনিয়র সহকারি পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত ভোটগ্রহণে নিয়োজিত সকল কর্মকর্তাকে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রকার চাপ, প্রলোভন বা ভয়ভীতি উপেক্ষা করে আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রমে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

কর্মশালায় নির্বাচনকালীন দায়িত্ব পালন, ব্যালট পেপার ব্যবস্থাপনা, ভোটগ্রহণ পদ্ধতি, গণভোট, পোস্টালভোট, ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের অন্যান্য উপকরণ পরিবহণ, ভোট কেন্দ্রের বিন্যাস, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, দুইটি ব্যালটের ব্যবহার, ফলাফল প্রস্তুত ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

উপজেলার ৩২টি ভোটকেন্দ্রে ৪০জন প্রিজাইডিং, ২শত ১৬ জন সহ-প্রিজাইডি এবং ৪শত ৩৩ জন পোলিং অফিসার কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রসঙ্গত, ১টি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে ভোটার পুরুষ ৪৮৩০৮জন, মহিলা ৪৬৯৭৪জন, মোট ৯৫,২৮২জন। ভোটকেন্দ্র ৩২ টি, ভোটকক্ষ ২০৬ টি, স্থায়ী ১৯৫ টি অস্থায়ী ১১টি।