শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রামগড়ে পৌর শ্রমিকলীগের সভাপতির বিএনপিতে যোগদান

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে উপজেলা ও পৌর শ্রমিকলীগের সভাপতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)তে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৯জানুয়ারি) রাতে রামগড় বাজারে ধানের শীষের সমর্থনে বিএনপির নির্বাচনি গণসংযোগ কর্মসূচি চলাকালীন ধানের শীষের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন, রামগড় উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও পৌর শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান।

যোগদানকৃতরা বলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া ২০০১-২০০৬ এ এমপি থাকাকালীন পিছিয়ে পড়া এ অঞ্চলের মানুষের জন্য যে উন্নয়ন করেছে তা আজ পর্যন্ত কেউ করতে পারেননি। ওনার শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির বার্তার কারনেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানান।