শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

আমি আপনাদের সন্তান, রামগড়ে পৃথক পথসভায় ওয়াদুদ ভূঁইয়া

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিভিন্ন স্থানে পথসভা করে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ আমি আপনাদের সন্তান, রামগড়ে পৃথক পথসভায় ওয়াদুদ ভূঁইয়া। তিনি খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার (২৯জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত রামগড় উপজেলার মাহবুবনগর, নাকাপা বাজার, চৌধুরীপাড়া, লামকুপাড়া, গর্জনতলী ও সোনাইপুল সহ বিভিন্ন এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হয়ে আমি এর আগে সংসদ সদস্য হয়েছিলাম এবং রামগড়ের উন্নয়নে কাজ করেছি। কিন্তু আওয়ামীলীগের টানা ১৭ বছরের শাসনামলে রামগড়ে উল্লেখ যোগ্য কোনো উন্নয়ন হয়নি। যে উন্নয়ন হয়েছে, তা ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের সময়েই হয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের অধিকার ও উন্নয়নের রাজনীতি বিএনপিই করে। আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আবারও রামগড় বাসীর কাছে ধানের শীষের ভোট চাই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেবেন। আমি নির্বাচিত হলে উপজেলার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান, শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হবে।

পথসভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু) সহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।