শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে ১১দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙ্গামাটি আসনের ১১দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী কাপ্তাই উপজেলায় নির্বাচনী গণসংযোগ করেছে। বৃহস্পতিবার (২৯জানুয়ারি) সকাল হতে বাংলাদেশ খেলাফত মজলিস সংসদ প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক রিক্সা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালায়।

কাপ্তাই উপজেলার নৌবাহিনী এলাকা, সুইডিশ এলাকা, শিল্প এলাকা, তালপট্টি, মুরগীর টিলা, নতুন বাজার, লগগেইট, জেটিঘাট, জেলেপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করে। ১১দলীয় ঐক্যজোট প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, আমাকে নির্বাচিত করা হলে বৈষম্যহীন, কল্যাণ মূলক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রিতির আধুনিক বাংলাদেশ ও রাঙ্গামাটিকে মডেল রাঙ্গামাটি জেলায় পরিনত করা হবে।

তিনি আরো বলেন, তারুণ্যের প্রথম ভোট সত্য ও ন্যায়ের পক্ষে হোক।এবং গণভোটে হ্যাঁ দিয়ে জয়যুক্ত করুন।এসময় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলার ১১দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ জানান, আগামি ১২ ফেব্রয়ারী-২৬ইং নির্বাচনে ১১দলীয় প্রার্থীকে রিক্সা মার্কায় ভোট দিয়ে রাঙ্গামাটি জেলাবাসিকে সেবা করার সুযোগ করে দিন। গণসংযোগ শেষে প্রার্থী কাপ্তাই নতুন বাজার নির্বাচনী অফিসও উদ্বোধন করেন।