রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা বুধবার (২৮জানুয়ারী) সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
চেয়ারম্যান হস্থান্তরিত বিভাগের উপস্থিত সকলকে নতুন বছরের সফলতা কামনা করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ২০২৬ সালে দাপ্তরিক কাজে নব উদ্যেমী হয়ে কাজ করার ও সকল সেক্টরে যাহাতে উন্নয়ন প্রকল্প সঠিক ও সফলভাবে বাস্তবায়ন হয় উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত সদস্য ও কর্মকর্তাগণ সমন্বয় সাধন করে কাজ করতে অনুরোধ জানান। জেলায় চিকিৎসা সেবার মান ও সেবা বাড়াতে সিভিল সার্জনকে অনুরোধ করেন এবং যে সকল বিভাগের আওতায় সরকারের অনুদান বরাদ্ধ দিয়ে আত্বসামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে সেই সমস্ত প্রকল্পের সুফল ভোগীদের অর্থনৈতিক পরিবর্তন ও আত্বসামাজিক অবস্থার লক্ষনীয় পরিবর্তন হয়েছে কিনা নিয়মিত তদারকি করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। বিদ্যালয়ে বই পত্র, প্রয়োজনীয় লজিষ্টিক ও প্রশিক্ষণ যেন যথাসময়ে পায় এ বিষয়ে চেয়ারম্যান শিক্ষা বিভাগকে দাপ্তরিক সহযোগিতা কামনা করেন।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো: রিজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য বৈশালী চাকমা, সদস্য দয়াল দাশ, সদস্য বরুন বিকাশ দেওয়ান,সদস্য নাইউ প্রু মারমা,সদস্য ক্যওশিং মারমা,সদস্য মিনহাজ মুরশীদ, পরিষদের ভুমি কর্মকর্তা,প্রশাসনিক কর্মকর্তা আনন্দতিষ্য চাকমাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।