শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবনের লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

॥ নিজস্ব প্রতিবেদক ॥
লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীণ বরণ এবং এসএসসি-২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আবাসিক প্রকৌশলী ও কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান, বিদ্যালয়ের সদ্য বিদায়ী শিক্ষক বাবু অংথৈহ্লা মার্মা ও জেবুন্নাহার বেগম সহ প্রমূখ। সভাপতিত্ব করেন, জনাব আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ, প্রধান শিক্ষক, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

সংবর্ধনা অনুষ্ঠানের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যারা গৌরবময় জিপিএ-৫ অর্জন করেছে, তাদের বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান, নবীণ বরণ বিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা।ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মঈন উদ্দিন বলেন, নারীদের শিক্ষায় এই বিদ্যালয়ের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ছাত্রীদের সৃজনশীল ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেবুন্নাহার বেগম। এসময় অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।