শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

একটি দল নিজেদের বেহেশতের টিকিট’ বিক্রেতা হিসেবে জাহির করছে

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মাটিরাঙ্গা পৌর এলাকার কাজী পাড়া ৩ নং ওয়ার্ড এই উঠান বৈঠক টি অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ জহির উদ্দিন।

পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহমান রানার সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি সাবেক পৌর ছাত্রনেতা আলাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন বলেন, ওয়াদুদ ভূঁইয়া এই জনপদের ব্যাপক উন্নয়ন করেছেন। রাস্তাঘাট থেকে শুরু করে অত্র খাগড়াছড়ির জনসাধারণের ভাগ্যউন্নয়নে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। আজ একটি দল নিজেদের বেহেশতের টিকিট’ বিক্রেতা হিসেবে জাহির করা শুরু করেছে। ধর্মীয় গোঁড়ামি করা এসব অপশক্তিকে বয়কট করুন।

তিনি আরও বলেন, পাহাড়ের শান্তি চাইলে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে ওয়াদুদ ভূঁইয়াকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। তিনি সংসদে গেলে খাগড়াছড়ির প্রতিটি গ্রাম ও শহরে সুষম উন্নয়ন পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।