রাঙ্গামাটির বিলাইছড়িতে অগ্নিকান্ডে সর্বশান্ত কাশেম এর পরিবার
॥ বিলাইছড়ি উপজেলা সংবাদদাতা ॥
রাঙ্গামাটির বিলাইছড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় এক বাসিন্দার ঘর সম্পূর্ণ ভষ্মিভুত হয়েছে। সোমবার (২৬জানুয়ারি) গভির রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রগুলো জানায়, উপজেলার কেংড়াছড়ি বাজার এলাকার বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ কাশেম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এরই মধ্যে গভির রাতে আগুনের তাপে ঘুম ভাঙ্গলে দেখেন রান্না ঘরে আগুন জ¦লছে। কিছু বুঝে উঠার আগেই আগুন চারদিক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষনিক সেনা বাহিনীর সদস্যরা আগুন নেভাতে গেলেও শেষ রক্ষা করা যায় নি।
তাঁর পরিবার সূত্রে জানা যায়, আগুনের সঠিক সূত্রপাত জানা যায়নি। তবে পরিবারের সদস্য মোছা: বিথী জানান, গভীর রাতে হঠাৎ মশারির ভেতর আগুন দেখতে পেয়ে তারা ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। পরিবারের আরেক সদস্য মোছা: পারভীন বলেন, ঘুম থেকে উঠে তিনি প্রথমে রান্নাঘরের চালের ওপর আগুন জ্বলতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র সম্পূর্রণ ভষ্মিভুদ হয়ে যায়। প্রাণ বাঁচাতে পরনের এক কাপড়েই কোলের শিশু নিয়ে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এসে প্রাণ বাঁচায় তারা। মোঃ কাশেম (মেম্বার) এর পরিবার বর্তমানে সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় অবস্থায় রয়েছে।
প্রচণ্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে পরিবারটির। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রাও।