শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বিজিবি-কাপ্তাই জোন নির্বাচনে কঠোর নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী

॥ কাপ্তাই উপজলা প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২৬ উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) ও কাপ্তাই জোনের উদ্যোগে কনফারেন্স রুমে সমন্বয় সভা হয়েছে। মঙ্গলবার (২৭জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিজিবি ওয়াগ্গাছড়া জোনের আয়োজনে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্। অধিনায়ক বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ ও নিরপেক্ষ দায়িত্ব পালনে বিজিবি সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কঠোর এবং নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে।

এসময় অধিনায়ক রনজয়ী ৩৮বীর এর কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ, পিএসসি। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ উপলক্ষে কাপ্তাই সেনাজোন এর দায়িত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। আগামি ১৪ ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করা হবে। বডি ক্যামেরা ব্যবহারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সকল ধরনের নির্বাচনী কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করা হবে বলে জানান।

এছাড়াও বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী ভূমি কমিশনা নেলি রুদ্র, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, ২৩,৩৫আনসার ব্যাটালিয়ন পরিচালক, ১০আর ই ব্যাটালিয়ন প্রতিনিধি, কাপ্তাই, চন্দ্রঘোনা থানা অফিসার ও মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত থেকে মত প্রকাশ করা হয়।