শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

জলবায়ু ঝুঁকির তালিকায় বাংলাদেশ অন্যতম, আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে সনাক এর মানবন্ধন

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির কাপ্তাই লেক’কে কেন্দ্র করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষে সোমবার সকালে (২৬ জানুয়ারি) হ্যাপী মোড়, বনরূপাতে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় এ মানববন্ধ কর্মসূচী পালন করা হয়েছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে প্রফেসর বাঞ্ছিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন রেডক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিট এর প্রতিনিধি জয়া চাকমা, রোভার স্কাউট এর প্রতিনিধি নীবির চাকমা, ইয়েস সদস্য পরানধন চাকমা, বিডি ক্লিন প্রতিনিধি সাইমুন ইসলাম, এনজিও প্রতিনিধি করুন চাকমা প্রমুখ। টিআইবি’র ইয়েস লিডার মোঃ মোস্তফা এর সঞ্চালনায় মানববন্ধনে ধারণা পত্র পাঠ করেন পরিবেশ বিষয়ক এসিজির সমন্বয়কারী বাবুল মারমা।

পরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ক্লিন এনার্জি (পরিচ্ছন্ন জ্বালানি) অপরিহার্য, সময়োপযোগী এবং নির্ভরযোগ্য জ¦ালানি হিসেবে বৈশ্বিকভাবে বিবেচিত। ক্লিন এনার্জি হিসেবে নবায়নযোগ্য জ্বালানি একটি আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে, যা টেকসই ভবিষ্যতের পথে অন্যতম অনুঘটক। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এবং ভূতাপীয় শক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা হ্রাস এবং বৈশ্বিক উঞ্চায়নের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও দেশ এখনো আমদানী নির্ভর জীবাষ্ম জ্বালানির উপর নির্ভরশীল।

বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রণয়নে অসঙ্গতি ও সমন্বয়হীনতা পরিহার করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপার সম্ভাবনাময় কাপ্তাই লেক’কে কেন্দ্র করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জ্বালানী খাতে সুশাসন ও শুদ্ধাচার নিশ্চিতে জাীবাশ্ম জ্বালানিকে না বলুন, চাই দুর্নীতিমুক্ত জ্বালানি খাত, টেকসই জ্বালানি মানে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি খাতের শুদ্ধাচার নিশ্চিত করুন এখনই, জ্বলানি খাতে সুশাসন পরিবেশের উন্নয়ন, টেকসই জ্বালানি উন্নত পৃথিবী, সুশাসন ও টেকসই উন্নয়নের জন্য চাই নবায়নযোগ্য জ্বালানি, টেকসই জ্বালানি টেকসই ভবিষ্যত, পরিচ্ছন্ন জ্বালানি নিরাপদ পৃথিবী, সাশ্রয়ী জ্বালানি উন্নত আগামীসহ বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা সভাপতির বক্তব্যে পত্রিকার বিভিন্ন খবর উদ্ধৃত করে বলেন, পৃথিবীতে যে ক’টি দেশ জলবায়ু ঝুঁকির তালিকায় রয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। জল, বায়ু, তাপ, সোলার সিস্টেম এর ব্যবহারের মাধ্যমে নতুন প্রযুক্তির নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সময়ের চাহিদা বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, যে হারে আমরা বন ধ্বংস করছি, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছি ফলে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, তীব্র তাপমাত্রা আমাদের ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। তিনি সকলকে ব্যাপকহারে নবায়ন যোগ্য জ্বালানি ব্যবহার ও সচেতন হওয়ার জন্য পরিবেশবাদী বিভিন্ন সংগঠনসহ প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মানববন্ধনে গার্লস গাইড, রেডক্রিসেন্ট, রোভার স্কাউট, ভিবিডি, উন্মেষ, বিডি ক্লিন, বিভিন্ন এনজিও, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।