শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠির পঞ্চাশোর্ধ নর-নারীর বিএনপিতে যোগদান

১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) আদর্শে অনুপ্রাণিত হয়ে কাপ্তাই উপজেলার তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠির পঞ্চাশোর্ধ নর-নারী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২২জানুয়ারি) নির্বাচনী প্রচারে গেলে ২৯৯নং রাঙ্গামাটি পার্বত্য আসনের বিএনপির প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর হাতে ফুলেল শুচ্ছো দিয়ে তারা যোগদান করেন।

বিএনপির দলীয় সুত্রগুলো জানায়, রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে প্রার্থী সহ জেলা দলের নেতৃবৃন্দরা নির্বাচনী প্রচারে গেলে পঞ্চাশোর্ধ তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠির নর-নারীর যোগদান করেন। পরে তারাও নির্বাচনী প্রচাওে অংশ গ্রহন করেন। সুত্র আরো জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় কাপ্তাই কর্ণফুলী স্টেডিয়াম মাঠে বিএনপির নির্বাচনী প্রচারণা জনসভায় ২৯৯নং রাঙামাটি পার্বত্য আসনের ধানের শীর্ষ মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। বিএনপির আদর্শে অনুপ্রানিত হয়ে এসময় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চলের সভাপতি ৫নং ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি ওপর পাহাড় সমাজ সেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যার নেতৃত্বে এসব নর-নারীর অনুষ্ঠিকভাবে ফুল ও ধানের শীর্ষ নিয়ে যোগদান করেন।

যোগদান কৃর্ত তনচংগ্যা নর-নারীরদের এসময় ফুল ও ধানের শীর্ষ হাতে দিয়ে বরণ করে নেন প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। এসময় অজিত কুমার তঞ্চঙ্গ্যা জানান, বিএনপির আদর্শকে ভালবাসে আমরা যোগদান করেছি।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা বিএনপি’র নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম সহ জেলা উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।