শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বিপুল ভোটে ধানের শীষ মার্কা’কে বিজয়ী করার জন্য প্রস্তুত হউন: কাপ্তাইয়ে দীপেন দেওয়ান

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
১২ ফেব্রুয়ারি-২০২৬ শুভ দিন মিলেমিশে ধানের শীষ ভোট দিন। দেশনায়ক তারেক জিয়ার শুভ দিন ধানের শীষ ভোট দিন। দেশ উন্নয়নের মার্কা ধানের শীষ মার্কা এ স্লোগন নিয়ে ২৯৯নং আসন পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটিতে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন দীপেন দেওয়ান। বৃহস্পতিবার (২২জানুয়ারী) বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা কর্ণফুলী স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান করেন।

কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির আয়োজনে এবং কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির সদস্য সচিব মোঃ দিলদার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালোনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার, সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব এ্যাড.মামুনুর রশীদ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্ণেল মনিষ দেওয়ান,সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, কেন্দ্রীয় নেতা সাথী ঊষা কুমার বড়ুয়া, জেলা ছাত্র দল নেতা আলী আকবর সুমন,যুবদল সম্পাদক আবু শাহাদাত সাইম,জেলা শ্রমিক দল সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, জেলা বিএনপির যুগ্নসম্পাদক আলী বাবর, কাপ্তাই নির্বাচন পরিচালোনা কমিটির উপদেষ্টা ডাঃ রহমত উল্লাহ, এ্যাড. সাইফুল ইসলাম পনির, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বাপন, সাবেক জেলা ছাত্র নেতা সাইফুল ইসলাম ভুট্টো, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় কাপ্তাই উপজেলার বিএনপির পাঁচ ইউনিয়ন হতে নেতাকর্মী মিছিল করে জনসভায় আসে। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন।

দীপেন দেওয়ান বলেন, আমি জাতীয়তাবাদী দলের প্রার্থী সকলে মিলে আমাকে ভোট দিবেন। আমি নির্বাচিত হলে কাপ্তাই উপজেলার কাপ্তাই উপজেলায় ইপিজেড স্থাপন, মৌজা বাস্তবায়ন, রাইখালী নদীর ওপর ব্রিজ, কর্ণফুলী কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর, পর্যটনখাতে উন্নয়ন, কেপিএম বন্ধ রেওয়ন মিল চালুসহ সকল উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি। কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহসম্পাদক এ্যাড.দীপেন দেওয়ান আরও বলেন, ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষ মার্কা’কে বিজয়ী করার জন্য প্রস্তুত হউন। নির্বাচিত হলে আমরা পার্বত্যঞ্চলে শান্তিসহ আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করব। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি ঐক্য বজয় থাকবে বলে জানান।

এর আগে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি উপর পাহাড় অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে ৫০জন কর্মী এ্যাড.দীপেন দেওয়ানের হাতে ধানের শীর্ষ হাতে নিয়ে যোগদান করে।