শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী থানচি থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী দুর্গম থানচি উপজেলা থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে তথ্যকেন্দ্র সংলগ্নে প্রচারণার প্রথম দিনেই তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও উন্নয়ন সংকটের কথা শোনেন।

প্রচারণাকালে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, তারেক রহমান আগামীর বাংলাদেশ, জনগণ ও বিএনপির জন্য অমূল্য সম্পদ। তিনি যে উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, “পাহাড়ি আর বাঙালি—আমরা সবাই এই জনপদের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। দুর্গম থানচি থেকে প্রচারণা শুরু করেছি, কারণ এখানকার মানুষের কষ্ট ও বাস্তবতা আমি জানি।”

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক মজিবুর রশিদ, যুগ্ন-সম্পাদক সাশৈপ্রু, যুগ্ন-সম্পাদক আব্দুল মাবুদ, বীর মুক্তিযোদ্ধা বাবু মংশৈহ্লা, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মংশৈম্রই মারমা ও উপজেলা সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো: প্রমূখ। এছাড়াও জেলা- উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলছেন, আগামী ১২ ফেব্রুয়ারী একদিন ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীর্ষে ভোগ দিন, তাতে আগামী ৫ বছরে জন্য সরকারের মৌলিক অধিকারের আপনাদের জন্য কাজ করবে রাজপুত্র জেরী। দুর্গম থানচি থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে পুরো বান্দরবান জেলায় পাহাড়ি-বাঙালি ভোটারদের ঐক্যবদ্ধ করার বার্তা দিচ্ছেন। তারেক রহমান আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ঐক্য, উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য বলেও জানান বক্তারা।