শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

২৪’র আন্দোলন মানুষের গণতান্ত্রিক এবং ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে: দীপেন দেওয়ান

॥ মিলটন বড়ুয়া ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় সহ ধর্মবিষয়ক সম্পাদক এবং ২৯৯ রাঙ্গামাটি আসনের মনোনীত প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের জনগন সুষ্টু নির্বাচন দেখেন নাই। স্বাধীনভাবে দীর্ঘ ১৫ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। কিন্তু ২০২৪ এর ছাত্র-জনতার গণআন্দোলন এই সুযোগ ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের একটি জনপ্রিয় বৃহৎ দল। জনগনের আগামীর নির্বাচনে স্বতস্ফুতভাবে ভোটাধিকার প্রয়োগ করে সারাদেশে বিএনপি’র বিজয় নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। বুধবার (২১জানুয়ারি) বিকাল ৫টায় রাঙ্গামাটি জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিএনপি’র প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান সহ, জেলা বিএনপি’র নেতা ও সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপি’র সহ সভাপতি যথাক্রমে সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, এ্যাড. সাইফুল ইসলাম পনির, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির উপজাতী বিষয়ক সহ সম্পাদক লেঃ কর্ণেল (অব) মনিষ দেওয়ান, বিএনপি’র উপদেষ্টা মোঃ রফিক। জেলা বিএনপির মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, সদস্য মোঃ কামাল। সংবাদ সম্মেলনে সার্বিক উপস্থাপনায় ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন। এছাড়াও অংগসংগঠনের নেতৃত্বস্থানীয় অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

এ্যাড. দীপেন দেওয়ান বলেন, এখানে বিএনপির বিজয় নিশ্চিতে আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করছি। আজ নির্বাচন কমিশন প্রতীক বরাদ্ধ দিয়েছেন তাই নির্বাচনী প্রচার কাজের অংশ হিসেবেই আজকের এ সংবাদ সম্মেলন। আগামীর ভোট নিয়ে বাংলাদেশের মানুষ খুশী শুধু তাই নয়, ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন তাই পাহাড়ের মানুষও খুশী যে সকলেই ভোট দিতে পারবেন। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেশকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাবো। রাঙ্গামাটির মানুষ আমাকে নির্বাচিত করলে পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবো। এখানকার শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক উন্নয়নে আমি আন্তরিক এবং নিরলসভাবেই কাজ করে যাবো। আমি সকলের সার্বিক এবং আন্তরিক সহযোগীতা কামনা করছি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানকার ভুমি সমস্যা নিয়ে যে জটিলতা সেটা সঠিক তবে এটি রাজনৈতিক আলোচনার মাধ্যমেই তার সমাধানের কাজ করা হবে। দেখুন, সমগ্র দেশ এবং উন্নয়নের পরিবর্তন নিয়েই এই গণভোট। আমাকে নির্বাচিত করলে বিগত সময়ের চেয়ে আমি আরো বেশী মানুষকে সহযোগীতা দিতে পারবো, তবে আমি দূর্নীতির বিষয়ে জিরো টলারেন্স থাকবো। আঞ্চলিক দলগুলোর বিষয়ে তিনি বলেন, তারা কি ভাবছেন জানি না তবে আমি অবশ্যই তাদের সহযোগীতা চাই। অবৈধ অস্ত্রের বিষয়ে তিনি বলেন, এখনো সেরকম কোন পরিস্থিতি আমি দেখছি না। তবে নির্বাচন সুষ্টু করতে সরকারের উদ্যোগ থাকলে থাকতেই পারে। পার্বত্য চুক্তির বিষয়ে তিনি বলেন, পার্বত্য চুক্তি এবং ভুমির বিষয় নিয়ে আমাদের রোড ম্যাপ থাকবে। তিনি বলেন, দেখুন; জনগনই ক্ষমতার অধিকারী, তাই ভোট দিয়ে জনগনই প্রমান করবে তারা খুবই শক্তিশালী।

পরে সভাপতির বক্তব্যে দীপন তালুকদার দিপু বলেন, বহু ত্যাগ এর বিনিময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ বছর মানুষের ভোটাধিকার ছিল না। আওয়ামীলীগের ফ্যাসিজম কর্মকান্ড মানুষের অধিকারকে চাপা দিয়ে রেখেছিল। এখন সময় এসেছে, তাই ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য জনগনের প্রতি আহ্বান জানাই।
সংবাদ সম্মেলনে রাঙ্গামাটির সাংবাদিকদের সিনিয়র নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।