শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরাপত্তা পর্যালোচনায় মারিশ্যা জোন

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে রাংঙ্গামাটি বাঘাইছড়ির মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি কর্তৃক সোমবার( ১৯জানুয়ারি) দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ভোট কেন্দ্রসমূহে মানুষের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন কার্যক্রমের পাশাপাশি মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে ০৬টি স্কুলের ((১) বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, (২) বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, (৩) নিউলাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, (৪) রুপকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, (৫) রুপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (৬) পশ্চিম বরাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়) ৬৮৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ করেন।

এছাড়াও, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মারিশ্যা জোন সদরে মাতাব্বর পাড়া ছাত্র সংঘ এর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা এবং বাঘাইছড়ি পৌরসভায় সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট নগদ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বিজিবি দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই মানব জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কামান্ডার আশাবাদ ব্যক্ত করেন।