শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটি বাঘাইছড়ি সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের জন্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮জানুয়ারি) তারিখ ৩ ঘটিকায় সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হত দরিদ্র, দুস্থ পাহাড়ী ও বাঙালি পরিবারের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন,বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি, এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি এবং ইউনিটের অন্যান্য অফিসার বৃন্দ।

বাঘাইহাট জোন এর উপস্থিতিতে,সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে, ৬নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার দুই শতাধিক স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, ৩৬ নং সাজেক ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন ও মোঃ রায়হান হোসেন, বাজার সভাপতি নাজিম উদ্দীন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই উদ্যোগ। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণ এর মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।

এসময় তিনি আরো বলেন, সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।