শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় স্মরণসভা ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮জানুয়ারি) সন্ধ্যায় মাটিরাঙ্গা উপজেলার বাল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার। স্মরণ সভার আয়োজন করে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহাম্মদ চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক বাদশা মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম সুমন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল প্রমুখ। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফোরকান হোসেন সোহাগের সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এম. এন. আবছার বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তিনি নানা অত্যাচার-নির্যাতন, জেল-জুলুম সহ্য করেও দেশ ও দেশের মানুষকে ছেড়ে যাননি, সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে অবস্থান নেননি। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুসলিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা জিয়াউল হক।