শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খালেদা জিয়ার স্মরণে রামগড়ে বিএনপি’র প্রবীণ উপদেষ্টাদের উদ্যেগে দোয়া মাহফিল

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে খাগড়াছড়ির রামগড়ে জাতীয়তাবাদী দলের প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ই জানুয়ারি) দুপুরে রামগড় ১নং ইউনিয়নের পূর্ব বলিপাড়া এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রামগড় বিএনপি’র প্রবীণ উপদেষ্টা কমিটির সদস্য মোঃ সাহাব উল্ল্যাহ এর সভাপতিত্বে এবং সদস্য মুসা আহমেদ এর সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ জসিম উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আহবায়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মোঃ ফয়েজ আহম্মদ, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, সাধারন সম্পাদক সাফায়েত উল্ল্যাহ্ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত দোয়া মাহফিলে রামগড় সদর ইউনিয়ন এর ৯টি ওয়ার্ডের প্রবীণ বিএনপির সদস্য সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।