জাতীয় নির্বাচন উপলক্ষে বাঘাইহাটে বিজিবি’র জনসচেতনতায় আলোচনা
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি’র অধিনস্থ উদলছড়ি বিওপি এলাকার স্থানীয় জনসাধারনের সাথে নির্বাচন বিষয়ে আলোচনা সভা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫জানুয়ারি) বিওপি’র কমান্ডার মোঃ মশিউর রহমান এসময় উপস্থিত থেকে জনসচেতনতামূলক এ আলোচনা সভা করেন।
বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক এঁর মহাপরিচালকের নির্দেশনায় রয়েছে। এছাড়াও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে ৫৪ বিজিবির অধিনস্থ উদলছড়ি বিওপির, বিওপি কমান্ডার মোঃ মশিউর রহমান ও বিওপির সদস্যসহ উদলছড়ি পাড়ার কারবারি ও বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীদের নিয়ে নির্বাচন বিষয়ে আলোচনায় সবাই অংশ গ্রহন করেন।
পাড়ার কারবারি ও বসবাসরত জনগোষ্ঠীর মাঝে নির্বাচন সময়ে যেন কোনো উশৃংখল পরিবেশ সৃষ্টি না হয়, ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট প্রদান করেন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে, অধিনায়কের নির্দেশ মোতাবেক সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে, বিজিবিকে সজাগ থাকতে হবে, এবং পাহাড়ে বসবাসরত সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তেমনি পাহাড়ে বসবাসরত সকল সদস্যের সহযোগিতা একান্ত কাম্য।
উল্লেখ্য উক্ত আলোচনার ভিত্তিতে গন্ডাছড়া পাড়ার বদীচন্দ্র কারবারি বলেন, বিজিবি যেভাবে আমাদের সর্বসময়ে চিকিৎসা সেবা ও মানবিক সেবা প্রদান করে, সে হিসেবে আমরাও বিজিবিকেও আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বদা সহযোগিতা করবো।