শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

গণভোট প্রদানে রোয়াংছড়িতে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সভা

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
সারাদেশের ন্যায় বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসন আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে গণভোট ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, গণভোট বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির করার লক্ষে ব্যাপক প্রচার করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসক। সোমবার (১২ জানুয়ারী ২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মংসিংনু মারমার সভার সঞ্চালনায় সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজে অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ূন কবীর, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনির্মল বড়ুয়া। এসময় অনুষ্ঠানের ব্ক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক।

এসময় সাধারণ জনগণের প্রচারে খবর দোড়গোড়ায় পৌঁছায় দিতে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান,কারবারী,ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের প্রতি পরামর্শ দেন। এছাড়া নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের লক্ষ রেখে কাজ করার হবে বলে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির অবহিতকরণ সভায় জেলা প্রশাসক ও ৩০০নং সংসদীয় আসন এর রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ প্রায় ৩শতাধিক নর-নারী অংশ নেন। আলোচনা সভার শেষে গণভোট বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির করার লক্ষে ব্যাপক প্রচার করতে লিভলাইফ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক।