শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ের প্রতিটি প্রাইমারী স্কুলে ভোট সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সমাবেশ

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার প্রতিটা প্রাইমারী বিদ্যালয়ে একযোগে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে ভোটারদের ও উদ্বুদ্ধকরণ মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া। এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি আগত মা ও অভিভাবক সমাবেশে বলেন, ভোটদান একটি সাংবিধানিক ও নাগরিক অধিকার। প্রত্যেক ভোটারের উচিত নির্ভয়ে, নির্বিঘেœ ও সঠিকভাবে তাঁর ভোটাধিকার প্রয়োগ করা। এবার আমরা নির্ভয়ে ভোট দিতে পারব। সকলে একযোগে ভোট কেন্দ্রে আসার আহবান জানান।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন। এসময় মা ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।