শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বাঘাইছড়িতে সীমান্ত পরিবার সমিতি’র উদ্যোগে গরীব, দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রঙ্গামাটি বাঘাইছড়িতে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) উপ-শাখা, মারিশ্যা (২৭ বিজিবি) এর উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)’র আওতাধীন সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) উপ-শাখা, মারিশ্যা এর পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকার বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, তুলাবান, কাচালং বাজার, বাবুপাড়া, বাঘাইছড়ি মুখ এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে উপ-শাখা সীপকস, মারিশ্যা এর সাধারণ সম্পাদিকা ফারজানা ইসলাম কর্তৃক ৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

উপ-শাখা সীপকস, মারিশ্যা (২৭ বিজিবি) এর সাধারণ সম্পাদিকা বলেন, সাধারণ মানুষ যেন এই তীব্র শীতে কষ্টে না থাকে সে জন্য সীমান্ত পরিবার কল্যাণ সমিতি কর্তৃক এই ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সাধারণ সম্পাদিকা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপ-শাখা সীপকস এর কোষাধ্যক্ষা জারিন তাসনিম মিম, সদস্যা হৈমন্তী দত্ত, মোছাঃ নাসরিন, সমন্বয়কারী অফিসার মেজর এম শাহিনুর রহমান ও অন্যান্য বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।