কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী স্কাউটস ব্যাজ কোর্স উদ্বোধন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা স্কাউটস এর তিনদিন ব্যাপী ব্যাজ কোর্স উদ্বোধন করা হয়েছে। রবিববার (১১জানুয়ারি) সকাল ১১টায় কাপ্তাই উচচ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস ব্যাজ কোর্স উদ্বোধন করেন কাপ্তাই উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোর্স লিডার মাহাবুব হাসান।
২০২৫-২৬ অর্থ বছরে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় তিন দিন ব্যাপী এ ব্যাজ কোর্স অনুষ্ঠিত শুরু হয়েছে। কোর্সে র্যাংক ব্যাজ বিতরণ, তাঁবু ইনসিগনিয়া বিতরণ, পতাকা উত্তোলন, আইস ব্রেকিং, কোর্সের মূল উদ্দেশ্য, তাঁবু পরিচিত, স্কাউট আন্দোলনের মূলনীতি ও উদ্দেশ্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে।
২য় দিনে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান ও জেলা স্কাউটস লিডারগন উপস্থিত থাকবেন। ব্যাজ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুনুর রশীদ, বিজন কুমার দে, এএলটি ও প্রশিক্ষক, লিটন চন্দ্র দে, এএলটি ও প্রশিক্ষক, এবি এস সিরাজ আহমেদ চৌধুরী উডব্যাজার ও সম্পাদক কাপ্তাই স্কাউটস, আবু ইসহাক উডব্যাজার, কল্যান বিকাশ তনচংগ্যা ইউনিট লিডার ও উমাসিং মার্মা ইউনিট লিডার প্রশিক্ষকগন উপস্থিত ছিলেন। উক্ত ব্যাজ কোর্সে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।