শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১০

॥ মনু মারমা ॥
রাঙ্গামাটি জেলায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং সেনাবাহিনীর সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১০জানুয়ারি) সকাল ১১টায় শহরের মাঝেরবস্তি এলাকায় এসব শীববস্ত্র বিতরণ করা হয়।

প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মনোজ বাহাদুর গুর্খার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নাইউ প্রু মারমা মেরী, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারন সম্পাদক এম কামাল উদ্দিন, রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি এস এম শামসুল আলম, সাধারন সম্পাদক সত্রং চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক ইমতিয়াজ কামাল ইমন, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, প্রেস ক্লাবের পাঠাগার ও প্রচার সম্পাদক মিল্টন বাহাদুর প্রমুখ। প্রকৃতি ও জীবন ও ক্লাবের প্রধান সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে রাঙ্গামাটি শহরের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই জনকল্যাণমুলক কাজে সেনাবাহিনী রাঙ্গামাটি সদর জোন পাশে থাকতে পেরে আনন্দিত। ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে জনকল্যাণমুলক কাজে সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।