শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

গুইমারায় বিজিবি ও সীমান্ত পরিবারের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

১২

॥ গুইমারা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় তীব্র শীতে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতাল এবং সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)-এর যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৭জানুয়ারি) সকালে গুইমারা বিজিবি সেক্টর সদর দপ্তর মাঠে স্থানীয় অন্তত দুই শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মিজানুর রহমান।

এ সময় কর্ণেল মোঃ মিজানুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছে। অসহায় মানুষের পাশে বিজিবি আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নাফিস ইসলামসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও এর আগে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস) এর উদ্যোগে অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সেক্টর কমান্ডারের সহধর্মিণী ও সিপকসের সহ-সভানেত্রী উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। শীতার্ত মানুষের মাঝে এ ধরনের মানবিক উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।