খালেদা জিয়া বাংলাদেশের একজন গর্বিত অভিভাবক ছিলেন: ওয়াদুদ ভুঁইয়া
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ও দেশপ্রেমই বলে তিনি নিজেকে বাংলাদেশের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও সততার প্রতীক তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য শিক্ষনীয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে মাটিরাঙ্গার নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমীয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভুঁইয়া এ কথা বলেন।
মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোঃ মোশাররফ হোসেন, জেলা বিএনপি’র অর্থনৈতিক সম্পাদক কামাল হোসেন দীপ্তি।
এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ গিয়াসুদ্দিন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা, বিভিন্ন এতিমখানা শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা ছিলেন।
রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে ওয়াদুদ ভুঁইয়া বলেন তিনি ছিলেন আপোসহীন দেশনেত্রী। তাঁর ত্যাগ এবং ধৈর্য্য জাতীয়তাবাদী দল তথা দেশের আপামর মানুষের জন্যই কাজ করেছেন। তাঁর মৃত্যুতে নামাজে জানাজায় লাখো মানুষের উপস্থিতি প্রমাণ করে বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের একজন গর্বিত অভিভাবক ছিলেন।
পরে প্রধান অতিথি সহ আগত সকল অতিথি এবং নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে যোগ দেন।