শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাইয়ে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত উঠান বৈঠক

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট এর আচারবিধি উপলক্ষে প্রচার-প্রচারণায় কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে উঠান বৈঠক হয়েছে। বুধবার (জানুয়ারী) বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ওয়াগ্গা স্কুল মাঠে ভোট সংক্রান্ত সচেতনমূলক উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

প্রধান অতিথি রুহুল আমিন বলেন, আগামি ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সকলে নির্বাচনে ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে যাবেন। উঠান বৈঠকে ভোটারদের ভিডিও চিত্রের মাধ্যমে উৎসহ প্রদান করা হয়। এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়ান ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা। এসময় পাহাড়ির উপজাতি নারী-পুরুষ মনোযোগসহকারে ভোট সংক্রান্ত নিয়মাবলি ও আচারবিধি সম্পর্কে জেনে নেন।