বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের জন্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬জানুয়ারি) তারিখ সাজেক ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হত দরিদ্র ও দুস্থ পাহাড়ী ও বাঙালি পরিবারের মাঝে একশত শীতবস্ত্র বিতরণ করেছেন, বাঘাইহাট জোনের, জোন কমান্ডারের তত্ত্বাবধানে, উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক পিএসসি, ১৪ বেঙ্গল, বাঘাইহাট জোন এর উপস্থিতিতে, বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার একশত স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল এবং শীতের পোশাক বিতরণ করে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা ও মহিলা মেম্বার সুমিতা চাকমা, মহিলা মেম্বার রিপিকা চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন ও ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠ সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং এলাকার কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ শীতে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই উদ্যোগ। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণ এর মাঝে কম্বল বিতরণের আয়োজন করেছি। এই শীতে সাধারণ মানুষের পাশে থাকতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন তিনি।
সাধারণ মানুষ এই তীব্র শীতে যেন কষ্টে না থাকে সে জন্য এই ধরনের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।