শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

সেনা জোন আর্থিক অনুদান প্রদান করলো লংগদু দুই শিক্ষা প্রতিষ্ঠানে

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন লংগদু জোন তারই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতে লংগদু উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেছেন সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় লংগদু উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়।

লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি”র নির্দেশনায়, এসময় অত্র জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুল আল সাকিব (পিএসসি) সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুল এবং দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসায় মাসিক ভিত্তিক আর্থিক অনুদান প্রদান করেন।

অনুদান গ্রহণকালে সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলের পক্ষে অনুদান গ্রহণ করেন বিদ্যানিকেতন স্কুলের সহকারী শিক্ষক মোঃ জাহিদুর ইসলাম, দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার পক্ষে অনুদান গ্রহণ করেন, দক্ষিণ রহমতপুর বায়তুল কোরআন মাদ্রাসার সেক্রেটারি মোঃ রাশেদুজ্জামান।