শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

১৫

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য অঞ্চলের শান্তি শৃংখলা সম্প্রীতির বজায় রেখে আত্মামানবতার সেবায় কাজ করে যাচ্ছে সেনা বাহিনী। তারই অংশ হিসেবে দীঘিনালা উপজেলায় বোয়ালখালী ইউনিয়ন এর দূর্গম বুদ্ধপাড়া ও মেরুং ইউনিয়ন এর নয়মাইল এলাকায় শীতার্তদের মাঝে দীঘিনালা জোনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(৬ জানুয়ারি) সকালে দীঘিনালা জোনের ৪ই বেংগলের সেনাবাহিনীর পক্ষথেকে দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মোঃ ওমর ফারুক পিএসসি এর ব্যবস্থাপনায় বোয়ালখালী ইউনিয়ন এর দূর্গম বুদ্ধপাড়া ও মেরুং ইউনিয়ন এর নয়মাইল এলাকায় শীতার্তদের দীঘিনালা জোনের পক্ষ শীতবস্ত্র বিতরণ করেন দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ তৌকির আহমেদ, এসইউপি,পিএসসি। এসময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী, লে: আজমাঈন আহনাফ বিন খালেদ। জোনের ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন, স্থানীয় মেম্বার ঝিনু রায় পোমাং ও ভুবন মোহন ত্রিপুরা।

এতে নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকায় দুইশতাধিক অসহায় দুস্থ ও বয়স্কদের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়। শীতার্তরা এসব শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।