দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
দেশনেএী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপ্তাইস্থ চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও সাধারণ শিক্ষার্থীদের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৫জানুয়ারী) সকাল ১১টায় চিৎমরম মুসলিম পাড়া এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও সাধারণ শিক্ষাথীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন নিজ উদ্যোগে এসময় ৩নং চিৎমরম ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সাবেক চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, ছাত্রদলের সাধারণ সম্পাদক সিংমং মারমা, উপজেলা তাঁতীদলের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ সুজন, চিৎমরম ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ রুবেল, সদস্য,জাফর,মুন্না,নয়ন,সজিব,রাকিব,জুয়েল,নাহিদ, বিজয়,টিপু উপস্থিত ছিলেন।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া মাহফিল ও মুনাজাত করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান আজহারী।