শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় গরু সহ বিজিবি’র হাতে আটক-১

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
‎খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আসামীসহ ১১টি ভারতীয় গরু ও চোরাচালান কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি। শনিবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ২টা সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

‎বিজিবি সূত্রে জানা যায়, নাঃ সুবেঃ মোঃ আবুল হাসান শেখ-এর নেতৃত্বে ১টি ‘বি’ টাইপ টহল দল লোগাং বিওপি হতে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে হাতিমারা পাড়া এলাকার উত্তর সেগুন বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।

‎এ সময় ভারতীয় মাঝারি আকৃতির ১টি গাভী ও ১০টি ষাড় গরু, একটি ওয়াকিটকি সেট, তিনটি মোবাইল ফোন, তিনটি সীমকার্ড, চোরাচালানে ব্যবহৃত দা, ছুরি ও একটি টর্চলাইট জব্দ করা হয়। আটককৃত গরু ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা বলে জানায় বিজিবি। অভিযানে রন্তু চাকমা (৩৩) নামে একজন চোরাকারবারীকে আটক করা হয়। সে পানছড়ি উপজেলার শিবচরণ কারবারী পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

‎পানছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীসহ ভারতীয় গরু ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়। এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থানের প্রতিফলন বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।