শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

বান্দরবানের থানচির দুর্গম ৮ কেন্দ্রে অবকাঠামোগত সুবিধা জোরদার হবে: ইউএনও

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকার ৮টি ভোট কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় সেখানে সোলার প্যানেল বসানোর পাশাপাশি শৌচাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল। বুধবার (২৪ডিসেম্বর) উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সিন্ধান্ত গৃহীত বিষয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইউএনও বলেন, থানচি উপজেলার মোট ১৪টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্র অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত এবং এসব কেন্দ্রে এখনো বিদ্যুৎ সংযোগ নেই। ফলে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য বিকল্প হিসেবে সোলার প্যানেলের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, শুধু আলোর ব্যবস্থাই নয়, প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় শৌচাগার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দায়িত্ব পালন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রসঙ্গে ইউএনও বলেন, ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন যেন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয় সেলক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্গম কেন্দ্রগুলোতে প্রশাসনিক সহায়তা জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয় বলে জানান তিনি।