বাঘাইছড়ির সাজেকে বিজিবি কর্তৃক নির্বাচনী জনসচেতনতা সভা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাজেকে ৫৪ বিজিবি’র উদ্যোগে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে জনসচেতনতা মূলক সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় বাঘাইছড়ি সাজেক ইউনিয়নের দূর্গম শিয়ালদহ পাড়ায় এ সভা করা হয়।
বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মশিউর এবং জুপুই পাড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ দেলোয়ার স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনসচেতনতা মুলক আলোচনা করেন। সভায় এতে স্থানীয় জনড্রতিনিধি, মৌজা প্রধান (হেডম্যান), পাড়া প্রধান (কার্বারী) ও স্থানীয় সম্প্রদায়ের জনগোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় বর্তমান পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যেন কোন অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ থাকা এবং পাশ^বর্তী দেশ ভারত থেকে যেন কেউ অনুপ্রবেশ করতে না পাওে তারজন্য সবাইকে সচেতন থাকতে হবে।